সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

মেহেদীর রঙ শুকানোর আগেই নববধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিয়ের ছয় দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন নববধু রুনা বেগম। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের রুনা বেগমের বিয়ে হয়েছিল একই ইউনিয়নের নঈনারপার গ্রামের আজির মিয়ার ছেলে দিন মজুর শরিফ মিয়ার সঙ্গে। গত বুধবার ( ১৭ আগস্ট) রাত ১০টায় নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, নববধূ রুনার পেটের ব্যথার কারণে বুধবার দিনে মৌলভীবাজার জেলা সদরে গিয়ে ডাক্তার দেখিয়ে আল্ট্রাসনোগ্রাম করে সন্ধ্যায় বাড়ি ফিরেন।

তার মা তাকে ডাক্তার দেখিয়ে স্বামীর বাড়ি রেখে নিজ বাড়িতে ফিরে যান। এদিকে স্বামী শরিফ মিয়াও বাড়ি থেকে বাজারে চলে যান। রাত ১০ টায় তার শ্বাশুড়ি গিয়ে দেখেন নববধূর ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর সে দরজা না খোলায় পিছনের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পান সে গলায় ফাঁস দিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে রয়েছে।

বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে নববধূর মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় কমলগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেহেদীর রঙ শুকানোর আগেই নববধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৪৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২