সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বরগুনায় বিএনপির কেন্দ্রীয় নেতার ছবিতে জুতা ও ঝাড়ু নিক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপি’র সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে পৌর শহরে আনন্দ মিছিল করেছে দলটির একাংশ।

এদিকে একই সময় পদ বঞ্ছিতরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে এবং কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সস্পাদক ফিরোজ্জামান মামুন মোল্লা’র ছবিতে ঝাড়ু নিক্ষেপ ও জুতা পেটা করে এবং ভাংচুর করে।

দুই গ্রুপের নেতাকর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে এ নিয়ে পৌর শহরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।

জানা গেছে, গত ২ আগস্ট মধ্য রাতে জেলা বিএনপি’র আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সদস্য সচিব তারিকুজ্জামান টিটু স্বাক্ষরিত বেতাগী উপজেলা ও পৌর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এতে পৌর বিএনপি’র সাবেক আহবায়ক হুমায়ুন কবির মল্লিককে উপজেলা বিএনপি’ আহবায়ক এবং উপজেলা
বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রিয়াদ খানকে উপজেলা বিএনপি সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এছাড়া উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক জাকির হোসাইনকে পৌর বিএনপি’র আহবায়ক এবং সাবেক সদস্য পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খানকে পৌর বিএনপি’র সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিস্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

সদ্য অনুমোদিত আহবায়ক কমিটিতে ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের দলে পদপদবী না দিয়ে টাকার বিনিময় পকেট কমিটি দেওয়া হয়েছে বলে,অভিযোগ করেন দলের একাংশের নেতাকর্মীরা।উপজেলা এবং পৌর বিএনপি’র আহবায়ক কমিটি পদ বঞ্ছিতরা মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতামত না করে অর্থের বিনিময় এই আহবায়ককমিটি গঠন করা হয়েছে বলে দাবি করে বিক্ষোভ মিছিল বের করেন।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রর্দক্ষিন করে
খাসকাচারি মাঠের পশ্চিম পাশে এসে জড়ো হয়ে , ‘অবৈধ কমিটি
মানিনা, মানবো না, টাকার বিনিময় অবৈধ কমিটি মানিনা,
মানবো না, এই কমিটি আওয়ামী লীগের দোসর ও লিয়াঁজো কমিটি,
এসব বলে বিক্ষোভকারীরা শ্লোগান দেন। বিক্ষোভকারীদের পথসভায়
সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি মো. শাহজাহান কবিরের
সভাপতিত্বে বক্তিতা করেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল
ইসলাম পান্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন
খোকন। বিক্ষোভকারীরা এসময় কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম
বিষয়ক সস্পাদক ফিরোজ্জামান মামুন মোল্লা’র ছবিতে ঝাড়ু নিক্ষেপ
করে এবং জুতা পেটা ও ছবি ভাংচুর করেন । এসময় বিক্ষোভকারীরা সদ্য
ঘোষিত আহবায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ ব্যাপারে নূরুল ইসলাম পান্না অভিযোগ করে বলেন, ‘কেন্দ্রীয় সহ-
শ্রমবিষয়ক সস্পাদক ফিরোজ্জামান মামুন মোল্লা মোটা অংকের টাকা
নিয়ে বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি
দিয়েছেন, আমরা এই কমিটি বাতিল চাই।
এবিষয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শাহজাহান কবির
মুঠো ফোনে বলেন, এই কমিটি টাকার বিনিময় জেলা ঘোষণা
করেছে। এটা অবৈধ কমিটি, এই অবৈধ কমিটি আমরা মানি না।’
এদিকে একই সময় ও একই স্থানে সদ্য ঘোষিত আহবায়ক কমিটির
নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পৌর শহরে আনন্দ
মিছিল বের করেন। মিছিলকারীরা খাসকাচারি মাঠের পূর্ব পাশে এসে
পথসভা করেন এবং বক্তিতা দেন। পাল্টাপাল্টি দুই গ্রুপের কর্মসূচিতে
সাধারণ ব্যবসায়ী ও মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ
উভয় দলের নেতাকর্মীদের পরিস্থিতি শান্ত রাখতে সক্ষম হলেও পাল্টাপাল্টি
কর্মসূচিতে আতংক বিরাজ করে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে
মিছিল শেষে খাসখাচারি মাঠের পূর্ব পাশে উপজেলা বিএনপি’র সদস্য
সচিব গোলাম সরোয়ার রিয়াদ খানের সভাপতিত্বে পথসভায় বক্তিতা

করেন, পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা
বিএনপি’র যুগ্ম আহবায়ক প্রভাষক মামুন পারভেজ আসাদ, যুগ্ম
আহবায়ক নেছার উদ্দিন খান।
নতুন উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব গোলাম সরোয়ার
রিয়াদ খান বলেন ‘ যারা পৌর শহরে বিক্ষোভ করেছে, তারা আওয়ামী লীগের
এজেন্ট। তারা কমিটিতে পদ না পাওয়ায় মিথ্যাচার করছে। তাদের এই
অবৈধ কার্যক্রম কোন ভাবে করতে দেওয়া হবে না।’
পাল্টাপাল্টির বিক্ষোভ মিছিল কর্মসূচীর বিষয় বিএনপির কেন্দ্রীয়
নির্বাহী কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান মামুন
মোল্লা মুঠোফোনে বলেন, ‘বেতাগী উপজেলা ও পৌর কমিটি
অনুমোদন দিয়েছেন বরগুনা জেলা কমিটি। এখানে আমার কোন হাত
নেই, তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। আজ যাদের হাতে
ঝাড়ু ও জুতা, আগামিকাল তাদের হাতেই ফুল থাকবে। এটা নিয়ে
আমি বিচলিত নই।’
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তরিকুজ্জামান টিটু বলেন,’
শাহজাহান কবির সংগঠন বিরোধী কাজ করছেন। কোন টাকার
বিনিময় এই আহবায়ক কমিটি দেওয়া হয়নি। মাঠ পর্যায়ের
নেতাকর্মীদের মতামত ও দলের সাংগঠনিক নিয়মের ভিত্তিতে কমিটির
অনুমোদন দেওয়া হয়েছে। তাদের অভিযোগ ভিত্তিহীন।
একই সময় একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ এড়াতে
পুলিশে ভূমিকা নিয়ে মুঠো ফোনে কথা হয় বেতাগী থানার অফিসার
ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদারের সাথে। তিনি বলেন,’
বিএনপি’র দুই গ্রুপের একই সময় পাল্টাপাল্টি কর্মসূচিতে কোন
ধরণের সংঘর্ষ যাতে হয় এজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। এছাড়াও
পৌর শহরে পরবর্তীতে যেকোন ধরণের সংঘর্ষ এড়াতে পুলিশের একটি
টিম মাঠে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় বিএনপির কেন্দ্রীয় নেতার ছবিতে জুতা ও ঝাড়ু নিক্ষেপ

আপডেট সময় : ০৪:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২