সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

বরিশালে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফ হোসেন ॥ যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে আজ সোমবার সকাল ছয়টা হতে বেলা ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বর দলীয় কার্যলয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ এবং মহানগর আ’লীগের সভাপতি এ্যাড.একে এম জাহাঙ্গীর হোসাইন সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ।

এদিকে সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও রেঞ্জ ডিআইজি, মেট্টোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাব, আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। বেলা ১২ টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি শোকর‌্যালি বের করা হয়।

এছাড়াও দিনব্যাপী পবিত্র কুরআন তেলওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, গণভোজের আয়োজন করা হয়েছে।

আজ ১৫ আগস্ট দিনব্যাপী শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে পিআইডির আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হবে। অন্যদিকে জাতির পিতাকে স্মরণ এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় : ১০:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২