সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত হিমোফিলিয়া রোগী সজিবকে ঢাকায় প্রেরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় দিদিহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হিমোফিলিয়া রোগে আক্রান্ত সজিব ও তার বাবা আব্দুল হাই আহত হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ১৩ আগস্ট শনিবার বিকালে সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় আহত সজিবের মা সুবর্ণা পারভীন বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দিদিহার গ্রামের মৃত মুজাহার উদ্দিন বেপারীর ছেলে মো মোশারেফ রেপারী ও আনিচুর রহমানের স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমিকে আসামী করে মামলা দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের বাদীর ছেলে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ায় তারা নিজের স্বামীর পৈত্রিক বাড়ি রেখে বানারীপাড়া পৌর শহরে বাড়ি করে বসবাস করে আসছেন। আসামীরা তাদের দুরসম্পর্কের আত্মীয়। আসামীরা বিগত দিনে সজিবদের গ্রামের বাড়ির ওই সম্পত্তি জোর পূর্বক ভোগ দখলের চেষ্টা করলে বাদীপক্ষ দো-চালা টিনের ঘর উত্তোলন করেন। ঘটনার দিন ৬ আগষ্ট সকালে আব্দুল হাই তার স্ত্রী সুর্বনা পারভীন ও ছেলে আল-আমিন সজিব বানারীপাড়া পৌর শহর থেকে তাদের দিদিহার গ্রামের বাড়ির গাছ বিক্রি করতে গেলে আসামীরা তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং গাছ ক্রেতাদের তাড়িয়ে দেয়। এ নিয়ে বাকবিন্ডার এক পর্যায়ে হিমোফিলিয়া রোগে আক্রান্ত সজিবকে বেদম মারধর করা হয়। হিমোফিলিয়া রোগে আক্রান্ত রোগীদের সামান্য আঘাতে মৃত্যু ঝুঁকি থাকে জেনেও তারা সজিবের মাথা,হাত ও পাসহ সারা শরীর পিটিয়ে জখম করে। হামলাকারীদের হাত থেকে এসময় ছেলেকে রক্ষা করতে গেলে আব্দুল হাইকেও মারধর করা হয়। গুরুতর আহত সজিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় ১৩ আগস্ট শনিবার বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। প্রসঙ্গত, ২০১৪ সালে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয়ে সজিবের বড় ভাই শাওনের অকাল মৃত্যু হয়। সজিবের মাথায় আঘাতের কারনে তার অবস্থাও গুরুতর। এদিকে আহত সজিব তার ওপর হামলার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সৈয়দকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টুকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছে। তার মৃত্যু হলে সাবেক ওই চেয়ারম্যান দায়ী থাকবেন বলেও ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা হয়। এদিকে এ অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টু। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত হিমোফিলিয়া রোগী সজিবকে ঢাকায় প্রেরণ

আপডেট সময় : ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২