সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কয়েকদিন ধরে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও ঢাকায় বৃষ্টির দেখা নেই। শুক্রবার ঢাকার আকাশে বিক্ষিপ্ত মেঘের আনাগোনা এবং ভ্যাপসা গরম ছিল। এমন পরিস্থিতিতে সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আগামী কয়েকদিন ঢাকাসহ সারাদেশে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে লঘুচাপে রূপ নিয়েছে। ফলে এটি আরো দুর্বল হয়ে পড়েছে। পূর্ণিমা ও নিম্নচাপের প্রভাবে উপকূল প্লাবিত হলেও শনিবার থেকে স্বাভাবিক হতে শুরু করবে। এখন মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি বা ভারি বৃষ্টিপাত হবে। ঢাকা ও এর আশপাশের এলাকায় কয়েকদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের ইতিহাসে যেকোনো বছরের জুলাই মাসের তুলনায় চলতি বছরের জুলাই মাসে ৫৭ শতাংশ বৃষ্টি কম হয়েছে, যা রেকর্ড। মৌসুমি বায়ুর অক্ষ বেশিরভাগ সময় দক্ষিণে অবস্থান করাই বৃষ্টিপাত কম হওয়ার কারণ।

তিনি আরো জানান, উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপ তৈরি হলে তার গতিপথের ওপর নির্ভর করবে বৃষ্টিপাত বাড়বে কিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর

আপডেট সময় : ০৭:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২