সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

১৭ বছরের সাজার ভয়ে ২১ বছর পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়ে সাজা খাটার ভয়ে ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ২১ বছর ধরে পলাতক থাকার পর গ্রেপ্তার হয়েছেন মো. জামাল হোসেন (৫০)।

গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

গত বুধবার (১০ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি রায়পুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। জামাল হোসেন ফতুল্লার গঙ্গানগরের দাদন মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জামালের বিরুদ্ধে ২০০১ সালে ফতুল্লা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়। আসামির স্বীকারোক্তি মতে পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত দীর্ঘ ২১ বছর তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ পৃথকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে আদালত তাকে মোট ১৭ বছর কারাদণ্ড দেন। এছাড়াও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সোনারগাঁও এবং গজারিয়া থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৭ বছরের সাজার ভয়ে ২১ বছর পলাতক

আপডেট সময় : ০৯:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২