সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে স্বামীর প্রতারণা মামলায় স্ত্রী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ নুর নবী, বোরহানউদ্দিন ॥ বোরহানউদ্দিন উপজেলায় স্বামীর দায়ের করা প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন স্ত্রী ঝুমুরা বেগম (২২)। মঙ্গলবার রাত ১২ টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার সকালে ভোলার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে বলে জানান বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির।

গ্রেপ্তারকৃত ঝুমুরা বেগম বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজার, বাথানবাড়ি গ্রামের আব্দুর রশিদ কাজীর মেয়ে। মামলায় বাদি বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের আল-আমিন মৃধা জানান, আসামি ঝুমুর চাকুরির সুবাধে আল-আমিন মৃধার মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এর অফিসে যায়।

তখন তাকে চাকুরী দিয়ে সহায়তা করেন আল-আমিন মৃধা। তার অফিসে চাকুরীরত অবস্থায় ঝুমুরা বেগম আল-আমিন মৃধাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ঝুমুরার প্রতারণার হাত থেকে বাচাঁর জন্য আলামিনের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় আল-আমিন মৃধাকে মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আল-আমিন মৃধা। তিনি আরও অভিযোগ করে জানান, দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ঝুমুরা ঢাকার মোহাম্মদপুর থানায় মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।

বিষয়টি ঝুমুরার বাবাকে জানানো হলে তার বাবা আব্দুর রশিদ কাজী বিষয়টি আপোষ মিমাংসার কথা বলে আল-আমিন মৃধাকে বোরহানউদ্দিনের দরুন বাজারে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মাস্তান নিয়ে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর নেয় বলে অভিযোগ করেন বাদি আল-আমিন মৃধা। তিনি আরও জানান, ওই সময় ঝুমুরা বেগম কেরানিগঞ্জের জুবায়ের আলম নামের এক যুবকের বিবাহিতা স্ত্রী ও ৫ মাসের অন্তঃস্বত্বা।

বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে একাধিকবার আপোষ মিমাংসার পরেও কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আল-আমিন মৃধা ঝুমুরার বিরুদ্ধে গত ১৩ জুন প্রতারনার অভিযোগ এনে ঢাকার সিএমএম আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ঝুমুরা আদালতে হাজির না হওয়ায় আদালত ঝুমুরা বেগমের নামে ১৯ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশ স্ত্রী ঝুমুরা বেগমকে গ্রেপ্তার করে গতকাল ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোরহানউদ্দিনে স্বামীর প্রতারণা মামলায় স্ত্রী কারাগারে

আপডেট সময় : ০৫:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২