সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভোলার চরে ভেসে এসেছে ভুতুড়ে জাহাজ, উৎকণ্ঠায় এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ভোলার ঢালচরের সাগর মোহনায় জনমানবহীন একটি বিদেশী জাহাজ ( বড় পন্টুনের মতো) ভেসে এসেছে। বিদেশী ওই নৌযানটি গায়ে ” আলকুবতান” লেখা রয়েছে। জাহাজের উপরে একটি এক্সকেভেটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিন, পাথরসহ বেশকিছু সরঞ্জামাদি রয়েছে।

এদিকে জন মানবহীন রহস্যময় এ জাহাজ নিয়ে ভোলার উপকূলের মানুষের মধ্য উৎকন্ঠা বিরাজ করছে। বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ ঘটনাস্থলে যেতে পারেনি।

চরফ্যাসনের ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার জোয়ারে সাগর থেকে একটি বড় পন্টুনের মতো বিদেশি নৌযান ভাসতে ভাসতে মেঘনা মোহনার চর নিজামের কাছে চলে আসে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি আরও জানান, দুপুর ২ টায় ভাটার সময় নৌযানটি ডুবে চরে আটকে যায়। বৈরি আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি উপজেলা প্রশাসন, থানা ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ভেসে আসা নৌযানটি মধ্যপ্রাচ্যের হতে পারে। গায়ে ‘অলকুবতান’ লেখা রয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ ও কোস্টগার্ডকে বিষয় দেখার জন্য বলা হয়েছে।

চর নিজামের সামছুদ্দিন নামের এক ব্যক্তির এফবিতে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কিছু মালামাল সহ পন্টুনের মতো একটি যান আটকে আছে। চরের কয়েক তা ঘুরে ঘুরে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলার চরে ভেসে এসেছে ভুতুড়ে জাহাজ, উৎকণ্ঠায় এলাকাবাসী

আপডেট সময় : ০৪:৫৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২