সংবাদ শিরোনাম ::
ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২ ১০৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়।
সম্প্রতি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।























