সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

উজিরপুরে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় রুবিয়া নামের দুই সন্তানের এক জননীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ১২ জুলাই মঙ্গলবার রাতে এ নির্মম ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের স্বপন বেপারীর সঙ্গে ১৩ বছর পূর্বে বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের বজলু হাওলাদারের মেয়ে রুবিয়া আক্তারের (৩০) বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। স্বামী স্বপনের সঙ্গে এলাকার এক তরুণীর দীর্ঘদিন ধরে চলা পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মারামারির ঘটনা ঘটতো। ১২ জুলাই মঙ্গলবার গভীর রাতে স্বপনের মোবাইলে এক তরুণীর অশ্লীল ছবি আসে। রুবিয়া তা দেখে ফেলায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে স্বামী স্বপন হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ রুবিয়ার পরিবারের। অভিযোগ অস্বীকার করে স্বপনের পরিবার জানায়, ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবিয়া। এদিকে স্ত্রীর মৃত্যুর পর পালিয়েছেন অভিযুক্ত স্বপন। রুবিয়ার ছেলে রাহাত জানান,তার বাবার সঙ্গে অন্য নারীর প্রেমের বিষয় নিয়ে রাতে ঝগড়া হয়েছে মায়ের। পরে তার মাকে বিছানার পাশে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। নিহত রুবিয়ার ভাই রাসেল বলেন, ভোররাতে ভাগ্নে রাহাত ফোন দিয়ে জানায় তার বাবা তার মাকে মেরে ফেলেছে। রুবিয়ার বাবা বজলু হাওলাদার তার মেয়ে হত্যার বিচার দাবি করেছেন।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৮:০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২