সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম নিউজ
ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে আসা খুলনাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে আসা যশোরগামী মামুন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এসময় দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর কয়েক ঘণ্টা ব্যারিকেড দিয়ে বাইপাস সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। ওই পথে যাতায়াতকারী যানবাহনগুলো তখন ফরিদপুর শহর হয়ে ভাঙ্গা রাস্তার মোড় দিয়ে চলাচল করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান জাগো নিউজকে বলেন, রেকার দিয়ে বাইপাসের ওপর পড়ে থাকা দুটি বাস সরিয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে সড়কটি খুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২