সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঈদের দিন মসজিদের অর্থের হিসাব নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মসজিদের অর্থের হিসাব নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (১০ জুলাই) সকালে উপজেলার কসবা ইউনিয়নে পাঠান ও পেচি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কসবা ইউনিয়নের পাইকোড়া মধ্যপাড়া জামে মসজিদের বর্তমান ও সাবেক কমিটির সদস্যদের মধ্যে অর্থ ও মসজিদের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ হাসুয়া, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কসবায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) পাঠানো হয়েছে। আহত অন্যদের রহনপুর ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের দিন মসজিদের অর্থের হিসাব নিয়ে সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় : ১১:২৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২