সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, বাবা-মেয়েসহ নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়ার টোক ইউনিয়নের চেওরাইট এলাকায় শনিবার সকালে বাসচাপায় বাবা-মেয়েসহ সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।

এ সময় গুরুতর আহত অপর দুই যাত্রী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রফিকুল ইসলাম।

জানা যায়, সকালে উপজেলার টোকবাজার থেকে ছেড়ে আসা গাজীপুরগামী রাজদূত পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস চেওরাইট এলাকায় পৌঁছলে গাজীপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন কিশোরগঞ্জ সদরের মতি মিয়ার ছেলে সেলিম মিয়া (৫০) ও তার মেয়ে সাদিয়া আক্তার (৮) এবং একই জেলার কটিয়াদি উপজেলার বাট্টা এলাকার রুবেল মিয়ার স্ত্রী নুরজাহান বেগম (২৮)। গুরুতর আহতরা হলো নিহত সেলিম মিয়ার স্ত্রী রেহানা বেগম ও নিহত নূরজাহান বেগমের স্বামী রুবেল মিয়া।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, বাবা-মেয়েসহ নিহত ৩

আপডেট সময় : ০৭:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২