সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মালয়েশিয়ায় গাঁজা চাষের অভিযোগে তিন বাংলাদেশি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ করার অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দেশটির কেলান্তান রাজ্যের গুয়া মুসাং জেলার লোজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মালয় পুলিশ। এ সময় বাসার ভিতরে পলিব্যাগে থাকা ৪০ সেন্টিমিটার লম্বা একটি গাঁজা গাছও উদ্ধার করা হয়।

কেলান্তানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান দাতুক মুহাম্মাদ জাকি হারুন জানান, ওই এলাকায় গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়িটির আঙিনায় ও বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে আটক বাংলাদেশিদের বাসার ভিতরে পলিব্যাগে থাকা একটি গাঁজা গাছ জব্দ করা হয়।

এছাড়া কাগজে ভাঁজ করে লুকিয়ে রাখা ৫.৩ গ্রাম ওজনের শুকনো গাঁজা পাতাও জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ায় মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার মামলায় মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া দেশটিতে মাদক রাখার জন্য জরিমানার ব্যবস্থাও আছে। অভিবাসীদের কাছে মাদক পাওয়া গেলে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় গাঁজা চাষের অভিযোগে তিন বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২