সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এমপিওভুক্ত হলো ঘোড়াঘাটের ৫ শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট(দিনাজপুর)
দীর্ঘ প্রতিক্ষার পর এমপিওভুক্ত হলো দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। ৬ জুলাই বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রনালয়।
প্রকাশিত এই তালিকায় ঘোড়াঘাট উপজেলা ২টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তবে ডিগ্রি কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্যাটাগরি তালিকায় এই উপজেলার একটি প্রতিষ্ঠানও নেই।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো, নিম্ন মাধ্যমিক ক্যাটাগরিতে পুড়ইল ডুগডুগিহাট জুনিয়র গালর্স হাই স্কুল ও জালালপুর জুনিয়র স্কুল, মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে ঘোড়াঘাট শাহ্ ইসমাইল গাজী (রঃ) গালর্স হাই স্কুল ও কুলানন্দপুর হাই স্কুল এবং উচ্চ ূমাধ্যমিক ক্যাটাগরিতে ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এন্ড কলেজ।
এদিকে নতুন এমপিওভুক্ত হওয়া এ সব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকরা সহ সংশ্লিষ্ট সকলে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপিওভুক্ত হলো ঘোড়াঘাটের ৫ শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট সময় : ১১:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২