সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কফিতে মাছি, বরিশালে হোটেল গ্র্যান্ড পার্ককে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: কফিতে মরা মাছি পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশালের হোটেল গ্র্যান্ড পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (৬ জুলাই) রাতে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, গত ২ জুলাই হোটেল গ্র্যান্ড পার্কে এক কাপ কফি অর্ডার করে একজন ক্রেতা। অর্ডার দেওয়া কফি পান করার শেষের দিকে তিনি লক্ষ্য করেন কফির মধ্যে একটি মরা মাছি পড়ে আছে। মরা মাছিসহ কফি সরবরাহ করায় ওই ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগে করেন।

এ ঘটনায় বুধবার বিকেলে অভিযোগের শুনানি হলে হোটেল গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষ সরবরাহ করা কফিতে মরা মাছি থাকার বিষয়টি স্বীকার করে। এর ভিত্তিতে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে হোটেল গ্র্যান্ড পার্কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কফিতে মাছি, বরিশালে হোটেল গ্র্যান্ড পার্ককে জরিমানা

আপডেট সময় : ০৫:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২