সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আড়াই ঘণ্টা পরও মেলেনি টিসিবির পণ্য, প্রচণ্ড ভিড়ে স্ট্রোক করলেন প্রবাসীর স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

টিসিবির পণ্য কিনতে গিয়ে প্রচণ্ড ভিড়ের চাপে আড়াই ঘণ্টা দাঁড়িয়েছিলেন প্রবাসী এক ব্যক্তির স্ত্রী রুমা বেগম (৩০)। কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে থেকেও তিনি পণ্য কিনতে পারেননি। এর মধ্যে প্রচণ্ড ভিড়ের চাপ সামলাতে না পেরে স্ট্রোক করে ভর্তি হয়েছেন হাসপাতালে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসায় তাকে যশোর সদরে পাঠাতে বলা হয়েছে। অন্যদিকে ডিলারদের চরম অব্যবস্থাপনার কারণে ভিড় সামলাতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ খাদ্য গুদামে টিসিবির পণ্য বিক্রয়কালে এসব ঘটনা ঘটে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী জানায়, বিকেলে রুমাকে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও রাত ৮টা পর্ষন্ত তার জ্ঞান ফিরে না আসায় যশোরে পাঠানো প্রয়োজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালীগঞ্জ খাদ্য গুদামে তিনজন টিসিবির ডিলার পণ্য বিক্রি করছিলেন। সেখানে প্রচণ্ড ভিড়ের কারণে কোনো শৃঙ্খলা ছিল না। শহরের আড়পাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রী রুমা বেগমও পণ্য কিনতে আসে। তিনি দুপুর আড়াইটা থেকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত পণ্য কিনতে ব্যর্থ হন। এক পর্যায়ে ওই নারী স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ছাড়াও ভিড় সামলাতে পুলিশ নারীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কালীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা নাইমুল হাসান জানান, রোববার সকাল থেকে সেতু ট্রেডার্স, সাদিয়া এন্টারপ্রাইজ ও সুমি ট্রেডাস নামে তিনটি টিসিবির ডিলার পণ্য বিক্রি শুরু করে। দুপুরের পর ভিড় বাড়তে থাকলে কিছুটা বিশৃঙ্খলা হয়। প্রচণ্ড ভিড়ে এক নারী জ্ঞানও হারিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, কোনো লাঠিচার্জ হয়নি। ভিড় সামলাতে শৃঙ্খলা রক্ষায় পুলিশ দ্বায়িত্ব পালন করেছে মাত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আড়াই ঘণ্টা পরও মেলেনি টিসিবির পণ্য, প্রচণ্ড ভিড়ে স্ট্রোক করলেন প্রবাসীর স্ত্রী

আপডেট সময় : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২