সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হাজিরা দিতে অস্ত্র নিয়ে এজলাসে প্রবেশ, দ্রুত কক্ষত্যাগ বিচারকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: গাজীপুরে আদালতে হাজিরা দিতে এসে এজলাসে অস্ত্র নিয়ে প্রবেশ করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় দ্রুত এজলাস ত্যাগ করেন বিচারক।

রোববার (৩ জুলাই) বেলা ১২টার দিকে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ আদালতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে আদালতের বিচারক ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, রোববার জমি সংক্রান্ত জাল-জালিয়াতির একটি মামলায় আদালতে হাজিরা দিতে আসেন গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের ৪৫ বছর বয়সী মনসুর।

শুনানি শেষে আদালতের বিচারক রাগিব নূর শুনানি আসামি মনসুরের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।

এ সময় এজলাসে দাঁড়িয়ে মনসুর তার সঙ্গে অস্ত্র আছে বলে জানায়। বিষয়টি শোনামাত্র এজলাস কক্ষ ছেড়ে চলে যায় বিচারক রাগিব নূর। পরে কোর্ট পুলিশের সদস্যরা তাকে আটক করে। এ সময় মনসুর তার সঙ্গে থাকা অস্ত্রটি বৈধ বলে দাবি করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জেলার জয়দেবপুর থানার একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন মনসুর নামে ওই ব্যক্তি।

এ সময় বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দিলে মনসুর তার সঙ্গে অস্ত্র আছে বলে জানায়। যেহেতু বিচারক আগেই তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তাই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও আদালতে অস্ত্র নিয়ে প্রবেশ করা বেআইনি, সেটা হোক বৈধ। তাই তার বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাজিরা দিতে অস্ত্র নিয়ে এজলাসে প্রবেশ, দ্রুত কক্ষত্যাগ বিচারকের

আপডেট সময় : ০৫:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২