সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

ঈদে বাড়ি ফিরতে মানতে হবে ১২ নির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন। ইতিমধ্যেই অনেকে হয়তো ঢাকা ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। নাগরিকদের ঈদ আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১২টি পরামর্শ দিয়েছে।

নির্দেশনাগুলো হলো—
১. ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসনগ্রহণ করতে পারেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে।

২. ঢাকা মহানগরীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে থামবে না।

৩. ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ ও বের হওয়ার পথের গণপরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলতে হবে, যেন অযাচিত যানজটের সৃষ্টি না হয়।

৪.ঢাকা মহানগর থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে নিবৃত থাকতে হবে।

৫. আন্তঃজেলা পরিবহনের যাত্রীরা বা গমনপ্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে।

৬. ঢাকা মহানগর থেকে দূরপাল্লার রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। বাসের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন।

৭. বাসের ভেতরে যাত্রীদের অপরিচিত কারও কাছ থেকে কিছু না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

৮. সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট সঙ্গে রাখবেন।

৯. যাত্রীদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবেন।

১০. কোনো যানবাহনেই ছাদের ওপর অতিরিক্ত যাত্রী বহন করবে না।

১১. যাত্রী তোলার ক্ষেত্রে বাসচালকরা এমন কোনো অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না। এতে সড়কের শৃঙ্খলায় বিঘ্ন ঘটে ও জীবনহানির শঙ্কা থাকে।

১২. করোনার প্রকোপ ঊর্ধ্বগতি বিধায় পরিবহন চালক ও যাত্রী সবাইকে যথাযথ স্বাস্থবিধি অনুসরণ করে যাতায়াত করতে হবে।

প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭১১-০০০৯৯০ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে বাড়ি ফিরতে মানতে হবে ১২ নির্দেশনা

আপডেট সময় : ০৫:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২