সংবাদ শিরোনাম ::
দেশে একদিনে করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ২২৮৫
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে দুই হাজার ২৮৫ জনের শরীরে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬.৫১ শতাংশে।
সোমবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৭৪ জনে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৮২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।























