সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলিবিনিময়, গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ জুলাই) দিনগত রাত ১টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলাইকাঠি এলাকার সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিম (৩৮), মো. রফিকুল ইসলাম রানা (৩৫), পশ্চিম চরমাদ্দি এলাকার মো. মিজান ওরফে নিজাম হাওলাদার (৪২) ও বরগুনা জেলা সদরের বড়ইতলা এলাকার মো. বারেক সিকদার (৩৭)।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি ছোরা, একটি বগি দা, একটি চাইনিজ কুড়াল, একটি স্ক্রু ড্রাইভার, একটি সেলাই রেঞ্জ, একটি টর্স লাইট ও পাঁচ টুকরা রশি উদ্ধার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর খাঞ্জাপুর ও ইল্লা এলাকার মাঝে ডাকাতির প্রস্ততি নিচ্ছে একদল ডাকাত- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়ে পালানের চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালিয়ে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তবে ডাকাতদলের সদস্যদের গ্রেফতারের আগে অভিযানের বিষয়টি টের পেয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ডাকাতদলের সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারের সময় পুলিশ সদস্যদের কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে বরিশাল, বরগুনা ও পিরোজপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

যার মধ্যে সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিমের নামে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা, কাউনিয়া থানা, এয়ারপোর্ট থানা এবং জেলার উজিরপুর ও বাকেরগঞ্জ থানায় নয়টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলিবিনিময়, গ্রেফতার ৪

আপডেট সময় : ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২