দর্শনায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের করুন মৃত্যুবরণ
- আপডেট সময় : ০৮:৩৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২ ২৪২ বার পড়া হয়েছে

:মো:কামরুজ্জমান
আলামিন হোসেন লিখন (১৩),পিতা খন্দকার মোঃ আশরাফুল আলম,গ্রাম ঘুঘুডাঙ্গা মাঠপাড়া,ওয়ার্ড নং-০৬ ,থানা দর্শনা,জেলা চুয়াডাঙ্গা। উক্ত ব্যক্তি রামনগর হইতে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে বা দর্শনা পুরাতন বাজার হতে রামনগর গামী বালি ভর্তি টলি সংযুক্ত ট্রাক্টর বেপরোয়া ভাবে তাহার শরীরের উপর উঠিয়ে দেয়। এতে আল আমিন হোসেন লিখন ঘটনাস্থলেই নিহত হন। তখন গাড়ির চালকসহ গাড়িতে থাকা লোকজন গাড়ি ফেলে পালিয়ে যান।মৃতের লাশ বর্তমানে তার নিজ বাড়িতে আছে।ঘটনাটি ঘটে আজ রবিবার (তাং-০৩/০৭/২২ইং) এবং সকাল ৮.৩০ ঘটিকা দর্শনা পৌরসভাধীন রামনগর পূর্বপাড়া গ্রামস্থ বন্ধু ‘টি ‘স্টলের সামনে মুজিবনগর সড়কের পাকা রাস্তার উপর।
ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে তৎপর রয়েছেন।























