কালকিনিতে ডাকাতচক্রের ৫ জন ও ২টি পিকআপসহ ৪টি গরু উদ্ধার
- আপডেট সময় : ১২:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ১২৬ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে দেশের বিভিন্ন জেলার ডাকাতচক্রের ৫জন সদস্যকে আটক করেন থানা পুলিশ। এসময় দুইটি পিকআপসহ চারটি গরু উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার এনায়েতনগর মৌলভী বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এদিকে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। আটককৃতরা হলেন কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বজরুশাহ গ্রামের মিন্টু সরদারের ছেলে সজিব সরদার (২৮) সিলেটের দক্ষিন সুরমা থানা এলাকার বেটুকপার গ্রামের তাজ আলী মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৮) পিরোজপুরের মটবাড়ীয়া থানা দানিশাপা গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (৩২) মানিকগঞ্জের সিংরাইল থানা এলাকার বাজিপাড়া গ্রামের জুলমতির ছেলে মোঃ সাকিব (১৬) ও ঢাকার মিরপুর দারুসসালাম এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমন (২০)
পুলিশ এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গোলচত্বরের পাসে একটি গরুর খামার নির্মাণ করেন মুন্সীগঞ্জের জামাল বেপারী খামারি ব্যবসায়ী ছেলে রাব্বি বেপারী। রাতে রাব্বির খামারে ডাকাতচক্রের ওই সদস্যরা উপস্থিত হন। পরে ডাকাতরা খামারে থাকা ব্যবসায়ী রাব্বি, আলভী ও রাতুলকে রশিদিয়ে বেঁধে ফেলে রাখে। এবং এসময় খামের চারটি গরু দুইটি পিকাপে উঠিয়ে নিয়ে রওনা দেয় ডাকাতরা। পরে রাব্বি থানা পুলিশকে ফোন দিলে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন সঙ্গীয় ফোর্সনিয়ে পালানোর সময় উপজেলার মৌলভী বাজার থেকে তাদেরকে আটক করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, ডাকাত দলের ৫জন সদস্যকে আটক করেন এবং দুইটি পিকাপসহ ৪টি গরু উদ্ধার করা হয়।























