সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়া কলেজছাত্র কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের গৌরনদীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে করা মামলায় এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়। সে এবার এইচএসসি পাস করেছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান। এর আগে, মঙ্গলবার রাতে ওই এলাকার মন্দির কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শান্তুনু ঘোষ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন।

বাদী শান্তনু ঘোষ বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে মন্দির কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, ওই ছেলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে এবং তার পরিবারের অকল্যাণ চেয়ে প্রার্থনা হচ্ছে উল্লেখ করে সেখানে সবাইকে যোগ দিতে আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। বিষয়টি প্রমাণসহ দেখানোর পর গৌরনদী মডেল থানার ওসিকে জানাই।’

থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেয় সে। এ ঘটনায় বাদী মন্দির কমিটির সভাপতি ওই কলেজছাত্রকে একমাত্র আসামি করে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেন।

রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ দুপুরে বরিশাল আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠান।’এ বিষয়ে ওই ছেলের বাবা বলেন, ‘আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। সুস্থ অবস্থায় থেকে সে এ কাজ করেনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়া কলেজছাত্র কারাগারে

আপডেট সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২