সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হজে গিয়ে ভিক্ষা, সৌদিতে বাংলাদেশি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বেসরকারিভাবে হজে গিয়ে মো. মতিয়ার রহমান নামের একজনকে মদিনা শরীফে ভিক্ষা করার সময় আটক করেছে সৌদি আরবের পুলিশ। গত ২২ জুন তাকে আটক করা হয়। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা।

ওই হজযাত্রীকে সৌদিতে পাঠানো ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসকে (হজ লাইসেন্স নং ৭৩৭) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। আজ রোববার হজ ওয়েবসাইটের নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ধানসিঁড়ির ট্রাভেলসের পাঠানো মো. মতিয়ার রহমান গত ২২ জুন বিকেল ৫টার দিকে মদিনা শরীফে ভিক্ষা করছিলেন। এ সময় সৌদি আরবের পুলিশ তাকে আটক করে। ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

ওই যাত্রী ‘সৌদি আরবে ব্যাগ ছিনতাই হয়েছে’ বলে মিথ্যা নাটক সাজিয়ে ভিক্ষা করছিলেন। এতে সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। পরে তদন্তে জানা যায়, ধানসিঁড়ির সেই হজযাত্রীকে গাইড করার মতো সৌদিতে কোনো মোনাজ্জেম ও হাজির বসবাসের বাড়ি বা হোটেলও ছিল না। এ ধরনের কাজের জন্য হজ এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন কার্যবিসের মধ্যে ব্যাখ্যাসহ জানাতে চেয়েছে মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হজে গিয়ে ভিক্ষা, সৌদিতে বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৪:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২