সংবাদ শিরোনাম ::
পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ১১০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
আগামীকাল সোমবার (২৭ জুন) থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সেতু কর্তৃপক্ষ।
রোববার (২৬ জুন) রাতে সেতু বিভাগের বরাত দিয়ে তথ্য অধিদফতর বিষয়টি নিশ্চিত করেছে।
তথ্য বিবরণীতে বলা হয়, আগামীকাল সোমবার (২৭ জুন) ভোর থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
এর আগে আর যান চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মক আহত হয়েছেন।























