সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পদ্মা সেতুতে প্রথম জরিমানা দিলেন মাদারীপুরের আয়ূব খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: স্বপ্নের পদ্মা সেতু দেখতে এসেছিলেন মাদারীপুরের কাঁঠালবাড়ীর বাসিন্দা আয়ূব খান। ইচ্ছে ছিল যাবেন সেতুর ওপাশে।

কিন্তু বিধিবাম, মোটরসাইকেল যাত্রায় হেলমেট না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতে গুনতে হয়েছে জরিমানা। তাকে ১০০ টাকা জরিমানা দিতে হয়েছে। এর ফলে তিনিই পদ্মা সেতুর ভ্রাম্যমাণ আদালতে প্রথম জরিমানার শিকার। রোববার (২৬ জুন) পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা প্রান্তে ভ্রাম্যমাণ আদালত দুপুর ২টার দিকে তাকে জরিমানা করে।

আয়ূব খান জানান, ঘুরতে এসেছিলাম স্বপ্নের পদ্মা সেতু। এরপর ইচ্ছে হলো সেতু পার হয়ে ওই পাশে যাই। কিন্তু যখন টোলপ্লাজা পার হতে যাই তখনই সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলমেট না থাকায় জরিমানা করেন। হেলমেট ছাড়া যে সেতু পার হওয়া যাবে না এই বিষয়টি আমার জানা ছিল না।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শরিয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, মোটরসাইকেল যাত্রায় হেলমেট বাধ্যতামূলক। সেটি সেতু পার হওয়ার ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই হেলমেট না থাকায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৫ জুন) দুপুর ১১টা ৫৮ মিনিটে মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আনুষ্ঠানিকভাবে রোববার থেকে পদ্মা সেতুতে যান-চলাচল শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে প্রথম জরিমানা দিলেন মাদারীপুরের আয়ূব খান

আপডেট সময় : ১১:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২