সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পদ্মা সেতুর উদ্বোধনীতে আরও ১৫ সেতুর টোল মওকুফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ পদ্মা সেতুর উদ্বোধনের দিন ২৫ জুন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ জোনের আরও ১৫টি সেতুর টোল আদায় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট এড়াতে টোল মওকুফের এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন (২৫ জুন) খুলনা জোনের আওতাধীন খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরী ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) থেকে টোল আদায় মওকুফ করা হল। যানজটমুক্ত রাখার উদ্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে।

এর আগে পদ্মা সেতু উদ্বোধনের দিন যানজট এড়াতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আরিয়াল খাঁ সেতুর টোল আদায় না করার কথা জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুর উদ্বোধনীতে আরও ১৫ সেতুর টোল মওকুফ

আপডেট সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২