সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

সোমবার থেকে ১১০ টাকায় সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আগামী সোমবার (১৬ মে) থেকে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রতিষ্ঠান মুখপাত্র হুমায়ুন কবির বলেন, তারিখ নির্ধারিত হলেও কী পরিমাণ পণ্য বরাদ্দ ও সেগুলোর দাম এখনো নির্ধারিত হয়নি। দুই একদিনের মধ্যে বৈঠক করে সেটা নির্ধারণ করা হবে।

ওই বৈঠকে টিসিবির সয়াবিন তেলের দাম কত হবে সে বিষয়টি জোরালোভাবে প্রাধান্য পাবে। কারণ টিসিবি বিক্রয় কার্যক্রম শুরুর পর থেকে দফায় দফায় সয়াবিন তেলের দাম বেড়েছে। সেজন্য বাজারদরের সঙ্গে সয়াবিনের দাম সমন্বয় হবে কি না, নাকি আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি হবে, এই সিদ্ধান্ত দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

নিম্ন আয়ের মানুষের জন্য এ বছর ১১তম বার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। চলতি অর্থবছরের প্রতি মাসেই পণ্য বিক্রি করেছে সংস্থাটি। তবে ঈদের আগে ২৪ এপ্রিল থেকে এখন পর্যন্ত পণ্য বিক্রি কার্যক্রমও বন্ধ রয়েছে।

শেষ দফায় গত এপ্রিলে টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারছিলেন। আর মসুর ডাল ৬৫ টাকা কেজি।

অন্যদিকে রোজার মাসকে কেন্দ্র করে গত মার্চ ও এপ্রিল মাসে সারাদেশে তালিকাভুক্ত এক কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের সুলভ মূল্যের পণ্য বিতরণ করেছিল টিসিবি। আগামী জুনের পর সরকার এ ধরনের আরেকটি কর্মসূচি হাতে নেওয়ার চিন্তা করছে বলেও কয়েকদিন আগে জানিয়েছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
সূত্র : জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোমবার থেকে ১১০ টাকায় সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

আপডেট সময় : ০৬:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২