সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিএনপির আন্দোলন হবে কোন বছর, প্রশ্ন ওবায়দুল কাদেরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিএনপির সরকার পতন আন্দোলনের হুমকি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেখতে দেখতে ১৩ বছর, বিএনপির আন্দোলন হবে কোন বছর?

শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শনের সময় এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি পাল্টা এ প্রশ্ন করেন।

ওবায়দুল কাদেরের কাছে এক সংবাদিক বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে তার মতামত জানতে চান। এ সময় পাল্টা প্রশ্ন ছুড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেখতে দেখতে ১৩ বছর, বিএনপির আন্দোলন হবে কোন বছর? তা ছাড়া তাদের আন্দোলনের নেতা কে?

বিএনপিকে পথহারা পথিকের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা কখন যে কী বলে তা তারা নিজেরাও জানে না।

চলতি বছরের ঈদযাত্রা সম্পর্কে তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এ বছর সড়ক-মহাসড়কের অবস্থা ভালো। গাজীপুরে রাস্তার সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। তিনটি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সমস্যা ছিল নলকা সেতু। সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অতিরিক্ত ভাড়া নিলে বিআরটিএর আদালতকে জানালে ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির আন্দোলন হবে কোন বছর, প্রশ্ন ওবায়দুল কাদেরের

আপডেট সময় : ০৮:৩৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২