সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

অস্থিরতা ও দুর্বলতা বেড়ে যাওয়ায় ফের হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রমজানের শুরু থেকে শরীরে দুর্বলতা ও অস্থিরতা বেড়ে যাওয়ায় ফের হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বুধবার বিকেল তিনটার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

মঙ্গলবার রাত সাড়ে দশটায় বিষয়টি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক সদস্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তারা বিএনপি প্রধানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু খালেদা জিয়া তাতে সায় দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত উচ্চ পর্যায়ের মেডিকেল টিম তাকে জরুরি হাসপাতালে নেওয়ার কারণ বোঝাতে সক্ষম হয়েছে।

তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শের বাইরে গিয়ে রোজা রাখার চেষ্টা করেছিলেন। এতে শরীর আরও দুর্বল হয়ে পড়ে। তার লিভার সিরোসিসের কী অবস্থা তাও পরীক্ষা করা হবে।

এর আগে ৮১ দিন চিকিৎসাধীন থাকার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৭৭ বছর বয়সি খালেদা জিয়াকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্থিরতা ও দুর্বলতা বেড়ে যাওয়ায় ফের হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৫:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২