সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

অভিনেতারাও টিপ পরে প্রতিবাদ জানালেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

টিপ পরায় রাজধানীতে একজন শিক্ষিকাকে লাঞ্চিত করে এক পুলিশ সদস্য। শিক্ষিকার দাবি, কেবল টিপ পরায় ওই পুলিশ সদস্য তাকে উত্ত্যক্ত করেছে এবং হেয় করেছে। ঘটনা গণমাধ্যমে এলে প্রতিবাদে ফেটে পড়েন সাধারণ মানুষ।

ধীরে ধীরে সে প্রতিবাদের হাওয়া তীব্র হয় স্যোসাল মিডিয়ায়। সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীরাও প্রতিবাদ মুখর হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। টিপ পরে ছবি পোস্ট করে জানাচ্ছেন প্রতিবাদ।

গতকাল জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম কপালে টিপ পরা একটি দারুণ ছবি প্রকাশ করে এ প্রতিবাদের অংশ হলেন। ক্যাপশন জুড়ে দেন, ‘লাল টিপ… লাল সূর্য…।’ এছাড়াও ক্যাপশন ছাড়া কপালে টিপ পরা ছবি প্রকাশ করে এই প্রতিবাদে সংহতি জানিয়েছেন, অভিনেতা প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিক।

চিত্রনায়ক সাইমন সাদিকও টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদের অংশ নিয়েছেন। এ নায়ক একটি সিনেমায় তৃতীয় লিঙ্গের একটি চরিত্রে অভিনয় করেছিলেন। টিপ পরা সেই ছবিটির একটি স্থিরচিত্র শেয়ার করে প্রতিবাদ জানান তিনি। ক্যাপশনে লিখেন, প্রতিবাদ।

প্রসঙ্গত, শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।’’

ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যায় সেই ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন লতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছেন অগুনতি মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভিনেতারাও টিপ পরে প্রতিবাদ জানালেন

আপডেট সময় : ১০:৩৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২