সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের প্রজেক্ট মনিটরিং কমিটির দ্বিতীয় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-ভারত গভর্নমেন্টাল লাইনস অব ক্রেডিটের (এলওসি) অধীন প্রকল্পসমূহ পর্যালোচনা করার জন্য উচ্চ পর্যায়ের প্রকল্প মনিটরিং কমিটির দ্বিতীয় সভা হয়েছে।

রোববার (২৭ মার্চ) বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ও বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।

এ দ্বিপাক্ষিক বৈঠকটি প্রক্রিয়াগত সমস্যাগুলোকে মোকাবিলা করে ও ভবিষ্যৎ পরামর্শ দিয়ে প্রকল্পগুলোর বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করার জন্য নেওয়া কয়েকটি যৌথ উদ্যোগের মধ্যে অন্যতম।

উভয় পক্ষ ২০২১ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের প্রকল্প মনিটরিং কমিটির প্রথম সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা করেছে৷

বৈঠকে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের লাইন অব ক্রেডিট কর্মসূচির অধীনে বাংলাদেশ-ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার ও এলওসির অধীনে মোট প্রতিশ্রুত অর্থের পরিমাণ ৭.৮৬২ বিলিয়ন মার্কিন ডলার।

উভয় পক্ষই সন্তুষ্টির সঙ্গে উল্লেখ করেছে, ভারতীয় এলওসি কাঠামোর অধীনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ও এখন পর্যন্ত চুক্তিকরা প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১ বিলিয়ন ডলার বিতরণের মাইলফলক কয়েক দিনের মধ্যে অর্জিত হতে চলেছে। উভয় পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলে এক বছরে অর্থ বিতরণের গতি প্রায় দ্বিগুণ হয়েছে। এ সময়ে কোভিড-১৯ মহামারির ফলে সৃষ্ট গুরুতর চ্যালেঞ্জ সত্ত্বেও ২৩৮.৬৮ মিলিয়ন মার্কিন ডলার বিতরণ করা হয়েছে।

উভয় পক্ষই বৈঠকের সময় বাস্তবায়নের বিষয়গুলোর সব দিক নিয়ে আলোচনা করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প কর্তৃপক্ষের ভারতীয় এলওসি প্রক্রিয়া ও পদ্ধতির ব্যাখ্যার মান নির্ধারণের প্রয়োজনীয়তা, প্রকল্প প্রস্তুতি ও উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) ত্বরান্বিত করা, বিড যোগ্যতার মানদণ্ড যুক্তিযুক্ত করা, বিল প্রক্রিয়াকরণ চক্র সংক্ষিপ্ত ও সরলীকরণ, চূড়ান্ত চুক্তি ত্বরান্বিত করা, ভিসা দেওয়ার পদ্ধতি সহজীকরণ ইত্যাদি।

কারিগরি কমিটির নেওয়া পরবর্তী পদক্ষেপগুলোও উচ্চ পর্যায়ের কমিটি চিহ্নিত করেছে, যা ঠিক সময়ে কার্যকর স্তরে বিষয়গুলো আলোচনার জন্য বৈঠক করবে।

এসময় প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশন ও এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের প্রজেক্ট মনিটরিং কমিটির দ্বিতীয় সভা

আপডেট সময় : ০৯:৪৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২