সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

স্বর্ণের দাম একলাফে বাড়ল ৩২৬৫, ভরি ৭৮ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার বাড়তে শুরু করেছে। সে কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার একলাফেই ভরিতে বেড়েছে তিন হাজার ২৬৫ টাকা।

এতে স্বর্ণের ভরি গিয়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ২৬৫ টাকায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে সর্বোচ্চ দাম হয়েছিল ২০২০ সালের ৫ আগস্ট। তখন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৭৭ হাজার ২১৬ টাকা।

বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে জুয়েলার্স সমিতি। সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১ মার্চ) কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৮৬৭ টাকা বাড়ানো হয়েছিল। তাতে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৭৫ হাজার টাকা।

নতুন করে দাম বাড়ানোর কারণে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ৫৩ হাজার ৪২১ টাকা ভরি।

সমিতির সদস্যদের তথ্যানুযায়ী, বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৭৫ হাজার টাকা, ২১ ক্যারেট ৭১ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৮১৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ৫১ হাজার ২০৫ টাকায়। বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটে তিন হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেটে তিন হাজার ৯১ টাকা, ১৮ ক্যারেটে দুই হাজার ৩৩৩ ও সনাতন পদ্ধতির স্বর্ণে ভরিতে দাম দুই হাজার ২১৬ টাকা বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বর্ণের দাম একলাফে বাড়ল ৩২৬৫, ভরি ৭৮ হাজার টাকা

আপডেট সময় : ০৫:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২