সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সাকিবকাণ্ডে বরিশালকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটোসেশন বাদ দিয়ে সাকিব আল হাসান বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ায় ফরচুন বরিশালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এ নোটিশ দেওয়ার কথা জানা গেছে।

প্রসঙ্গত, বিপিএলের বায়োবাবল ভেঙে সাকিব আল হাসান ফাইনাল পূর্ববর্তী অফিশিয়াল ফটোসেশনে না গিয়ে একটি বিজ্ঞাপণের শুটিংয়ে অংশ নেন।

বিপিএলের ফাইনালের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অনুশীলনের পর দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এদিন অনুশীলনেই আসেননি সাকিব। তার জায়গায় বরিশালের প্রতিনিধিত্ব করেন সহঅধিনায়ক সোহান।

এসময় সাকিব শারীরিকভাবে অসুস্থ বলে জানানো হয় বরিশাল ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু পরে জানা যায় অনুশীলনে না এসে টিভিসি শুটে ব্যস্ত ছিলেন এ ক্রিকেটার। স্বনামধন্য নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপণে নুসরাত ফারিয়ার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান।

এর মধ্য দিয়ে বিপিএলের বায়োবাবল ভাঙেন তিনি। যদিও এ বিষয়ে কিছুই জানা নেই বলে জানায় বিসিবির চিকিৎসকরা। পরে অবশ্য জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণে করোনা পরীক্ষা করতে হয় সাকিবকে। পরীক্ষায় নেগেটিভ হন ফরচুন বরিশালের অধিনায়ক। নেগেটিভ সনদ নিয়েই মাঠে নামেন সাকিব আল হাসান।

যদিও ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার কাছে ১ রানে হেরেছে সাকিবের দল। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লার দেওয়া ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে ১৫০ রানে থামে বরিশালের ইনিংস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবকাণ্ডে বরিশালকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২