সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

৩২ টাকা পিয়াস কিনে বিক্রি হচ্ছে ২৩০ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ৩৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুল্কমুক্ত আমদানির সুযোগকে কাজে লাগিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ এনে কারসাজি করে আয় করা মুনাফা ইয়াবার আয়কেও হার মানিয়েছে বলে অভিযোগ উঠেছে। টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ ট্রাকে ওঠা পর্যন্ত কেজিতে ৪০-৪৫ টাকা খরচ পড়লেও সেই পেঁয়াজ স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে কেজিতে ২০০-২৩০ টাকা। এভাবে কেজিতে লাভ হচ্ছে ১৬০-১৮০ টাকা।

কিন্তু নানা সময় আটক ইয়াবা কারবারিদের স্বীকারোক্তি মতে, সীমান্ত অতিক্রম করে আসা প্রতি পিস ইয়াবা হাতবদল হয় কেনা দামের ৩০-৪০ টাকা লাভে। সেই হিসেবে সীমান্ত দিয়ে শুল্কমুক্ত আমদানি হওয়া পেঁয়াজের মুনাফা ইয়াবার আয়কেও হার মানিয়েছে বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, দীর্ঘ দুইমাস ধরে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বাড়লেও টেকনাফ-কক্সবাজারের স্থানীয় বাজারে বাড়তি আমদানির কোনো প্রভাব পড়েনি। বিভিন্ন সময় ‘সিন্ডিকেটের কারসাজি’র কথা উঠলেও বিষয়টি প্রকাশ পায়নি। কিন্তু বুধবার (৪ ডিসম্বের) অজ্ঞাত এক কলের মাধ্যমে সিন্ডিকেটের কারসাজির বিষয়টি নজরে এলে টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলামকে দ্রুত তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, হঠাৎ বন্দরে গেলে ওসি রাকিবকে বন্দর কর্তৃপক্ষ চরম অসহযোগিতা করে। পরবর্তীতে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বন্দরে প্রাথমিক তদন্তে দেখতে পান, আমদানির সঙ্গে বাজারে পেঁয়াজের সরবরাহের কোনো মিল নেই। সিন্ডিকেট আমদানির কাগজপত্রে হাজার হাজার টন পেঁয়াজ আনার চিত্র দেখালেও বাজারে ছাড়া হয়েছে যত সামান্য। এভাবে কৃত্রিম সংকট সৃষ্টি রেখে পেঁয়াজ বিক্রি করে কাড়ি কাড়ি টাকা আদায় করে নেয়া হয়েছে। অথচ মিয়ানমারে প্রতিকেজি পেঁয়াজ কেনা হয়েছে মাত্র ৩২ টাকায়।

পুলিশের তদন্তে উঠে এসেছে প্রতারণার ভয়াবহতার চিত্র। আমদানিকারক, শুল্ক কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর কর্তৃপক্ষের লোকজন একীভূত হয়ে দেশের পরিস্থিতি বেসামাল করছে আর সাধারণ মানুষকে ঠকাচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, তদন্তে দেখা গেছে গত অক্টোবর এবং নভেম্বর মাসে ৪২ হাজার ৪০৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। হিসেব মতে দৈনিক গড়ে ৭০০ মেট্রিক টন পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি হয়। আমদানির নথি, বিল অব এন্ট্রি পর্যন্ত ঠিক দেখানো হলেও সিন্ডিকেট কারসাজিতে বাস্তবে কি পরিমাণ পেঁয়াজ বাজারে ছাড়া হয়েছে তার কোনো প্রমাণ সংশ্লিষ্টরা দেখাতে পারেননি। আমদানির কাগজ মিললেও বন্দর থেকে ট্রাকে ডেলিভারির কোনো কাগজ বা প্রমাণ নেই। এমনকি গত ২৫ নভেম্বর এক হাজার বস্তা ও ৩০ নভেম্বর এক হাজার ৮০০ বস্তা আমদানি করা পেঁয়াজের কোনো হদিস বন্দর, আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ দেখাতে পারেনি।

এদিকে বিষয়টি নজরে আনা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন টেকনাফ সীমান্তের পেঁয়াজ সিন্ডিকেট ও আমদানির জালিয়াতি-প্রতারণার তদন্তে একটি টাস্কফোর্স তদন্ত কমিটি গঠন করে দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাজাহান আলীকে প্রধান করে একজন পুলিশ কর্মকর্তা ও টেকনাফ উপজেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

অপরদিকে পেঁয়াজ নিয়ে কেলেঙ্কারির ঘটনা প্রচার পাওয়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা চলছে। সচেতন মহলের মতে- সংকটকালীন বিনা শুল্কে পেঁয়াজ আমদানির সুযোগ পেয়ে হাজার হাজার ডলার মিয়ানমারে পাচার করছেন আমদানিকারকরা। সেই সঙ্গে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভোক্তা সাধারণকে হয়রানি ও সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে পেঁয়াজ সিন্ডিকেট। টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিকারকের সংখ্যা হচ্ছে ৩৫-৪০ জন। সিন্ডিকেট না হয়ে ব্যবসায়ীক প্রতিযোগিতার মাধ্যমে পেঁয়াজ আমদানি হলে মিয়ানমারের পেঁয়াজেই দেশের বাজারের সংকট অনেকখানি নিরসন করা সম্ভব।

নাম প্রকাশ না করার শর্তে সীমান্তে ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, আমদানি করা কিছু পেঁয়াজ বাংলাদেশের বাজারে ছাড়া হলেও বাকি পেঁয়াজ মিয়ানমারের গুদামেই মজুত থেকে যায়। আর সংকট বিরাজ রেখে ‘সিন্ডিকেট’ কেজিতে ১৬০-১৮০ টাকা মুনাফা হাতিয়ে নিচ্ছে।

অভিযোগ সম্পর্কে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন বলেন, জাতীয় চাহিদার ভোগ্য পণ্য হিসেবে পেঁয়াজ আমদানির যে কোনো কাগজ এলেই দ্রুত পাস করে দেয়া হচ্ছে। কোনো আদানিকারক ক্রয় করা পেঁয়াজের বিপরীতে পরিবহন ছোট পেলে দুই ধাপে মালামাল আনতে বাধ্য হন। তখন হয়তো দিন ক্ষেপণ হয়। যা আমদানি হয়েছে তা সরবরাহ হওয়ার কথা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩২ টাকা পিয়াস কিনে বিক্রি হচ্ছে ২৩০ টাকা

আপডেট সময় : ০৬:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯