সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ওমিক্রনে সংক্রমণ বেড়েছে ২০ গুণ, মৃত্যু ৪ গুণ: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের কারণে দেশে সংক্রমণ বেড়েছে ২০ গুণ আর মৃত্যু বেড়েছে চার গুণ। রোববার সকালে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এ সংবাদ সম্মেলনে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেছেন, ওমিক্রনকে হালকাভাবে দেখার কোনো কারণ নেই। ওমিক্রনের কারণে সংক্রমণ বেড়েছে ২০ গুণ আর মৃত্যু বেড়েছে চার গুণ। দেশে টিকাদান ও করোনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ বছরের বেশি বয়সীরাও অন্যদের মতো নিবন্ধন করতে পারবে। নিবন্ধন না করলেও জন্মনিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে গেলে টিকা নিতে পারবে।

‘আমরা ১২ বছর বয়স থেকে শিক্ষার্থীদের টিকা দিচ্ছিলাম। এখন এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো’, যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, এখন থেকে ৪০ বছরের বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হবে। রোববার থেকেই তা শুরু হচ্ছে।

>> ১২ বছরের ওপরে সবাই পাবে টিকা, বয়স ৪০ হলেই বুস্টার

সংক্রমণের কারণে স্কুল বন্ধ আছে। কিন্তু অনেক অভিভাবক সন্তানদের নিয়ে কক্সবাজার বা অন্য কোথাও যাচ্ছেন। এটা দুঃখজনক বলেও উল্লেখ করেন জাহিদ মালেক।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওমিক্রনে সংক্রমণ বেড়েছে ২০ গুণ, মৃত্যু ৪ গুণ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২