সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

মাঠে বসে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ভারতের ক্রিকেটার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ৩৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::পীড়াদায়ক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট। মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ভারতের ত্রিপুরার ক্রিকেটার মিঠুন দেবভার্মা। আগরতলা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলতেন তিনি।

মঙ্গলবার সেখানকার মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন ম্যাচ চলছিল। খেলার মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মিঠুনের। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চটজলদি তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে উদীয়মান ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তাদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা যান এ তরুণ!

ক্রিকেট মাঠে মর্মান্তিক মৃত্যু অবশ্য এই প্রথম নয়। বাংলাদেশের ঘরোয়া লিগে ভারতের ক্রিকেটার রমন লাম্বা,স্থানীয় লিগে অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ,ইংল্যান্ডের আম্পায়ার জন উইলিয়ামস, একাধিক ভারতীয় তরুণ খেলোয়াড়ের মৃত্যুতে- বারবার ক্রিকেট ময়দানের সবুজ ঘাসে নেমে এসেছে শোকের ছায়া।

এবার সেই তালিকায় সংযোজন হলেন মিঠুন। এসব মৃত্যু ঠেকাতে ক্রিকেটারদের স্বাস্থ্যের ওপর নজর রাখতে বোর্ডগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে আইসিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাঠে বসে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ভারতের ক্রিকেটার।

আপডেট সময় : ০৯:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯