সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দেশীয় উদ্যোক্তারা বিদেশে সার কারখানা নির্মাণে বিনিয়োগ করতে পারবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার সময় তিনি এ কথা জানান।

সভা শেষে প্রধানমন্ত্রীর অভিপ্রায় তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, আমাদের সারের চাহিদা রয়েছে, কিন্তু উৎপাদন করতে গেলে গ্যাসের সংকট হয়। ফলে বিদেশে সার কারখানা নির্মাণে দেশের উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারবেন। সেই সার দেশে ব্যবহার করা যায় কি না- সেই সম্ভাবনাটা বেসরকারি খাত উন্মোচন করতে পারে।

তিনি বলেন, বিদেশে উৎপাদিত সার বাংলাদেশের চাহিদা মেটাবে। উদ্যোক্তারা চাইলে বাইরের দেশেও সার কারখানা নির্মাণে বিনিয়োগ করতে পারবেন। এর মাধ্যমে গ্যাসের সংকট কমবে এবং বিদেশে বিনিয়োগও বাড়বে। তবে দেশের স্বার্থ যেন আগে রক্ষা হয়, সে বিষয়টি উদ্যোক্তাদের নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, এদিন একনেক সভায় ৭২৪ কোটি টাকা ব্যয়ে ‘ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ প্ল্যান্ট স্থাপন প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, হাওরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। হাওর এলাকায় পিলারের সাহায্যে এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে হবে। এজন্য সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে এম এ মান্নান বলেন, হাওরে যেখানে ছোট সেতু দরকার সেটা করতে বলেছেন তিনি। যেন ঠিকমতো পানি চলাচল করতে পারে। সেতুর জন্য যেন নৌকা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়টিও নজরে রাখতে বলেছেন। খুঁটি দিয়ে ছোট ছোট সেতু বানিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী জানান, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের (সিএসএডাব্লিউএমপি) আওতায় সিলেট অঞ্চলে কৃষি উন্নয়নও করা হবে। প্রকল্পটি অনুমোদনের সময় সিলেটের হাওরাঞ্চলের কথাও উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশীয় উদ্যোক্তারা বিদেশে সার কারখানা নির্মাণে বিনিয়োগ করতে পারবেন

আপডেট সময় : ০৯:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২