সংবাদ শিরোনাম ::
বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা

নেপালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সারাবিশ্বে করোনাভাইরাসের দুটি ধরন ওমিক্রন ও ডেল্টা দাপিয়ে বেড়াচ্ছে। তার ছোঁয়া এসেছে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে নেপালের কর্তৃপক্ষ গণজমায়েত নিষিদ্ধ করেছে, একই সঙ্গে দেশটির স্কুলগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নেপালে ১ হাজার ৩৫৭ জন করোনা শনাক্ত হয়েছে। গত বছর সেপ্টেম্বরের পর থেকে যা এক দিনে সর্বোচ্চ। মহামারি শুরু হওয়ার পর দেশটিতে সব মিলিয়ে শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ৯৪৬ জন। প্রাণ হারিয়েছে ১১ হাজার ৬০৬ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রদীপ কুমার কৈরালা বলেছেন, এখন থেকে যে কোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশে ২৫ জনের বেশি জড়ো হতে পারবে না।

কৈরালা আরও বলেন, ‘২১ তারিখের পর থেকে হোটেলে, সিনেমা হলে ও সরকারি অফিসে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিন সনদ দেখাতে হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিপাক শর্মা জানিয়েছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামীদের টিকা কার্যক্রম চলবে। স্কুল কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের টিকা দেয়ার সময় জানিয়ে দিতে হবে। যাতে তারা সময়মতো স্কুলে এসে টিকা নিতে পারে।

নেপাল তার জনসংখ্যার ৩৭ শতাংশ (৩ মিলিয়ন) নাগরিককে টিকার আওতায় নিয়ে আসতে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেপালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৯:৪৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২