সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১২-১৮ বছর বয়সীদের টিকার জন্য শিক্ষার্থী প্রমাণ হলেই চলবে: শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নেওয়ার জন্য ১২-১৮ বছর বয়সীদের শুধু শিক্ষার্থী হিসেবে প্রমাণ হলেই চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলবে।

এর আগে গত ৩০ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় বলা হয়, জন্মনিবন্ধন সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে ১৫ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দিতে চায় সরকার। এ জন্য যেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন নেই এবং যাদের ১৬ ডিজিটের নিবন্ধন নম্বর নেই, তাদের আবার নিবন্ধন করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জানাতে হবে। এরপর করোনার টিকার জন্য যোগ্য সব শিক্ষার্থীর প্রতিষ্ঠানভিত্তিক তালিকা ৭ জানুয়ারির মধ্যে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিশ্চিত করতে বলা হয়েছিল। ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে টিকা দেওয়ার নির্ধারিত দিনে ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিশ্চিত করতে বলা হয়েছিল।

এরপর গত শনিবার মাউশির এক আদেশে বলা হয়, ১২ বছর থেকে ১৮ বছর বয়সী স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা টিকা নেওয়া ছাড়া ক্লাস করতে পারবে না। এ বয়সী সব ছাত্রছাত্রীকে করোনার টিকা বাধ্যতামূলকভাবে নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের টিকাকেন্দ্রে উপস্থিত হওয়া নিশ্চিত করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২-১৮ বছর বয়সীদের টিকার জন্য শিক্ষার্থী প্রমাণ হলেই চলবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৯:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২