সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

যুদ্ধ করেছিলাম দেশের জন্য, একদলীয় শাসনের জন্য নয়: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম মুক্ত বাংলাদেশের জন্য, একদলীয় শাসন ব্যবস্থার জন্য নয়। আমাদের অধিকার বিলিয়ে দেয়ার জন্য, হরণের জন্য যুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধের যে অর্জন ১৯৭১ সালে স্বাধীনতার, সেই সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুপরিকল্পিত ভাবে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ভোটের অধিকার আদায় করতে, গণতন্ত্র রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কেউ অধিকার আদায় করে দেয় না, আদায় করে নিতে হয়। আমাদেরকে আমাদের হিস্যা আদায় করে নিতে হবে। আওয়ামী লীগ এদেশের প্রভু বা মালিক নয়, এদেশের মালিক দেশের জনগণ।
মির্জ ফখরুল বলেন, আমরা যুদ্ধ করেছিলাম বহুদলীয় গণতন্ত্রের মধ্যে আমরা বাস করব সেজন্য। কিন্তু তারা (আওয়ামী লীগ) একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এখন নতুন নাটক শুরু করেছে, সেটা হলো সংলাপ। রাষ্ট্রপতি বিভিন্ন দলকে দাওয়াত করে বলছে আমরা একটি নতুন ভাল নির্বাচন কমিশন (ইসি) গঠন করি। নির্বাচন কমিশন কী করবে? তারাতো কাজই করতে পারে না যতক্ষণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে। আমরা পরিষ্কার বলেছি ইসি গঠনের আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ ইসির অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, আবেগ দিয়ে, স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যায় না। আগে আমাদের সুশঙ্খল ভাবে দল তৈরি করতে হবে। আমাদের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে তাহলে যুদ্ধে জয় লাভ করা যাবে না। আমাদেরকে বড় আন্দোলনের জন্য, কঠিন আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকতে হবে। জনগণকে সংগঠিত করে, তাদেরকে সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে। আজকের সঙ্কট শুধু দেশনেত্রী খালেদা জিয়ার নয়, বিএনপির নয়, তারেক রহমানের নয়, এই সঙ্কট দেশের সবার।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা ভোট দিতে পারি না, আগের রাতে ভোট হয়ে যায়। আমরা কথা বলতে পারি না, চার হাজার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমরা যারা গণতন্ত্রের পথ ধরে আন্দোলন করি, আমাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল কেউই বাদ পড়েনি।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ্ উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস ছালাম আজাদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি সালাহ্ উদ্দিন সরকার, কেন্দ্রীয় যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু ও ঢাকা মহানগর বিএনপি নেতা ইসরাক হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুদ্ধ করেছিলাম দেশের জন্য, একদলীয় শাসনের জন্য নয়: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১