সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

খালেদার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত, অস্থির হবেন না : আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই, কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন।

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন আমার সঙ্গে বিএনপির ১৫ জন আইনজীবী দেখা করেছিলেন। তারা যে কথাগুলো আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা আমি পুঙ্খানুপুঙ্খ রূপে খতিয়ে দেখেছি। আইনের ওপর ভিত্তি করে যে ব্যাখ্যা সঠিক এবং সে সিদ্ধান্তে উপনীত হয়েছি। আপনারা শিগগিরই আমার সিদ্ধান্ত জানতে পারবেন।

এসময় কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক অপরাধ বলে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রহমত উল্লাহ, অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, অ্যাডভোকেট মেল্লা মোহাম্মদ আবু কাওসার, অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি, সমিতির মহাসচিব কেশব রায় চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত, অস্থির হবেন না : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১