সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিজয় দিবসে দিল্লি স্মৃতিসৌধে মোদির শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিল্লির জাতীয় সমর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধে নিহত সেনাদের স্মরণে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

মোদি পরে দর্শনার্থী বইয়ে লিখেছেন, ‘সমগ্র জাতির পক্ষ থেকে আমি ১৯৭১ সালের যোদ্ধাদের স্যালুট জানাই। অসম সাহসী যোদ্ধাদের অনন্য কাহিনির জন্য দেশের নাগরিকরা গর্বিত।’

এদিকে বৃহস্পতিবার এক টুইটে মোদি লিখেছেন, ‘৫০তম বিজয় দিবসে আমি বীরত্ব ও আত্মত্যাগের জন্য স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সেনাদের। একসঙ্গে যুদ্ধ করে আমরা অত্যাচারী বাহিনীকে পরাজিত করেছি। বাংলাদেশের বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে ভারতের জনগণের প্রতিনিধি হিসেবে ঢাকায় বিজয় দিবসের নানা অনুষ্ঠানে উপস্থিত আছেন (ভারতের) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।’

অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা টুইটে লিখেছেন, ‘সকলেরই মনে আছে, ১৯৭১ সালে কি সাহসের সঙ্গে বীর যোদ্ধারা লড়েছিলেন। আপনাদের আত্মত্যাগকে আমরা কুর্নিশ জানাই। আমাদের সেনাবাহিনীর অবদানও স্মরণ করছি। আপনাদের বীরত্ব আজও আমাদের অনুপ্রেরণা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজয় দিবসে দিল্লি স্মৃতিসৌধে মোদির শ্রদ্ধা

আপডেট সময় : ০৫:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১