সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

রবিবার থেকে বইতে পারে শৈত্যপ্রবাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আজ অগ্রহায়ণের ২৬ তারিখ। গ্রামাঞ্চলে শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের তাপমাত্রা অনেকটা বাড়তি। তবে আগামীকাল (১২ ডিসেম্বর) থেকে দেশে বইতে পারে শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ ও আগামীকাল তাপমাত্রা কমতে থাকবে। তারপর ১৩ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরুর সম্ভাবনা প্রবল।

আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তার লাভ করেছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসবে। শনি ও রোববার দেশের তাপমাত্রা কমে যেতে পারে। আর সোমবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই।

সোমবার শৈত্যপ্রবাহ শুরুর পর দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তাপমাত্রা একেবারে কম থাকতে পারে রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রবিবার থেকে বইতে পারে শৈত্যপ্রবাহ

আপডেট সময় : ০৯:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১