সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কারা পাকিস্তানকে সমর্থন করছে, পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কারা পাকিস্তানকে সমর্থন করছে, পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা
বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা শোভনীয় নয় এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কারা পাকিস্তানকে সমর্থন করেছে তা পরীক্ষা-নিরীক্ষা করে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে কিছু বাংলাদেশিকে পাকিস্তানের সমর্থন করতে দেখা গেছে, এদের বিষয়ে সরকার কোনো আইনানুগ ব্যবস্থা নেবে কিনা?

উত্তরে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এটা (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা) দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সমর্থন করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন করা দেশপ্রেমিক নাগরিকের জন্য শোভন মনে হবে না।

তিনি বলেন, কবি কয়েকশো বছর আগে বলেছেন ‘যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ এ রকম কিছু তো থাকে। এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। তারা বাংলাদেশের নাগরিক কিনা বা কারা তারা আমিও ঠিক জানি না। আমি শুনলাম আমরা দেখব বিষয়টি।

এদিকে মাঠের বাইরে পাকিস্তানের জার্সি গায়ে এক বাংলাদেশি যুবকের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বাংলাদেশের খেলায় অন্য দলকে এভাবে সমর্থন দেওয়ায় শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত টাইমলাইনে এক স্ট্যাটাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক। কিন্তু খেলাটা যখন আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে।’

সবাইকে বাংলাদেশ চিৎকারে গ্যালারি মাতানোর আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার। আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারা পাকিস্তানকে সমর্থন করছে, পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা

আপডেট সময় : ০৯:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১