সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

৫ স্তরে চূড়ান্ত উত্তীর্ণরা কনস্টেবল পদে নিয়োগ পাবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল রবিবার। ৫টি স্তরে যাচাই-বাছাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোসাইন।

তিনি জানান, বরিশাল জেলায় কনস্টেবল পদে ৪৮ জন নিয়োগ দেয়া হবে। এর মধ্যে পুরুষ ৪১ জন এবং নারী কনস্টেবল নিয়োগ দেয়া হবে ৭ জন।
বরিশাল জেলায় পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীদের প্রাথমিক কাগজপত্র এবং তথ্য যাচাই করে সংশ্লিষ্টদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে। রবিবার নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিন প্রার্থীদের শারীরিক পরিমাপ ও যোগ্যতা এবং যাবতীয় কাগজপত্র যাচাই করা হবে। এছাড়া প্রথম দিন প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হবে। এতে উত্তীর্ণদের দ্বিতীয় দিন আগামী সোমবার দৌড়, পুশআপ এবং লং ও হাইজাম্প করানো হবে। দ্বিতীয় দিনে উত্তীর্ণদের তৃতীয় দিন মঙ্গলবার দৌড়, ড্রাগিং এবং রুফ ল্যান্ডিং করানো হবে। তৃতীয় দিন সফলভাবে উত্তীর্ণ হলে তাদের চতুর্থ দিন ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেয়া হবে। বুধবার পরীক্ষা শেষে কোডিং করে উত্তরপত্র পাঠানো হবে পুলিশ সদরদপ্তরে। সেখান থেকে ৩ দিন পর উত্তরপত্র মূল্যায়নের ফল প্রকাশ হবে। এতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত হবে। প্রথম সিরিয়ালের ৪৭ জন নিয়োগ পাবেন। অন্যরা থাকবেন অপেক্ষমান তালিকায়।

এ লক্ষ্যে বরিশাল জেলা পুলিশ লাইনে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ স্তরে চূড়ান্ত উত্তীর্ণরা কনস্টেবল পদে নিয়োগ পাবেন

আপডেট সময় : ০৫:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১