সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দিল্লি সফরে যাচ্ছেন শেখ রেহানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগামী মাসের প্রথম সপ্তাহে নয়াদিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। সেখানে তিনি বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা দেবেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উভয় দেশ নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে দিল্লিতে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতার আয়োজন করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ)।

সংস্থাটির পক্ষ থেকে ইতোমধ্যেই শেখ রেহানাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত আশা করছে শেখ রেহানা এই অনুষ্ঠানে যোগ দেবেন।
এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। ভারতের রাষ্ট্রপতিকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এখন দিল্লি রয়েছেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরসূচি চূড়ান্ত করতেই তিনি দিল্লি গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিল্লি সফরে যাচ্ছেন শেখ রেহানা

আপডেট সময় : ০৯:৩২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১