সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশাল বোর্ডের ফলাফল জালিয়াতির কারণে চার কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ৩৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল শিক্ষা বোর্ডের দুই কর্মচারীকে এইচএসসি পরীক্ষার উচ্চতর গণিতে ফল জালিয়াতির অভিযোগে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। এবং দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

স্থায়ী বরখাস্ত হওয়া দুই কর্মচারী হলেন চেয়ারম্যানের কার্যালয়ে দায়িত্বে থাকা নিতাই চন্দ ও অফিস সহকারী শংকর দাস। সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই অফিস সহকারী গোবিন্দ চন্দ্র পাল ও মনিরুল ইসলামকে।

তদন্ত কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম অপরাধীদের আটক করার পর তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ আগেই দুজনকে সাময়িক বরখাস্ত করে। এতে করে অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পায়।’

উল্লেখ্য, গত ১৭ জুলাই প্রকাশিত এইচএসসির ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের ১৮ শিক্ষার্থীর উচ্চতর গণিত বিষয়ে জালিয়াতি ধরা পড়ে। বোর্ড কর্তৃপক্ষ প্রথমে ঘটনার জন্য কেবল ‘রেকর্ড সাপ্লায়ার’ গোবিন্দ চন্দ্র পালকে সাময়িক বরখাস্ত করে। কিন্তু তদন্তে আরো তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বোর্ডের ফলাফল জালিয়াতির কারণে চার কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে

আপডেট সময় : ১০:২৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯