সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বানারীপাড়ায় দুই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক মাস্টারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

একই সঙ্গে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও আ. মান্নান মৃধাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। রবিবার (৭ নভেম্ববর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিদ্রোহী প্রার্থী হওয়া এবং প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখনো যারা আওয়ামী লীগ ও নৌকার বিপক্ষে কাজ করছেন তাদের হুঁশিয়ার করে বলতে চাই সময় থাকতে দলের পক্ষে কাজ করুন না হলে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় দুই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৩:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১